মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও প্রতিকার নিয়ে আলোচনা সভা

হাসান আলী (সবুজ):
২৫ জুলাই ২০২৫ ইং (শুক্রবার) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্তর্গত মাছুর খামার বাঁশেরতল বাজার শহীদ খালেকুজ্জামান ঈদগাহ মাঠে অভিভাবকদের নিয়ে “মাদক মুক্ত সমাজ গঠন ও প্রতিকার” নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম এর সঞ্চালনায় মোঃ মোজাম্মেল হক সরকার এর সভাপতিত্বে এবং মাছুর খামার সচেতন যুব সমাজ ও সর্বস্তরের জনগণের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, তিনি মাদক সেবন, গ্রহণ, সরবরাহকারীর বিরুদ্ধে এলাকার সচেতন মহল কে কঠোর নির্দেশনা প্রদান করেন। যাতে কেউ এধরনের অনৈতিক কাজের সাথে জড়িয়ে না পরে।

সেই সাথে প্রশাসনিক দিক থেকে মাদকের বিরুদ্ধে সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য তিনি আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত আলোচনায় তিনি মাদকের বিরুদ্ধে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় প্রতিনিধিগণের মধ্যে এতে উপস্থিত ছিলেন কাজী আমজাদ, আব্দুস সামাদ, খন্দকার মিল্টন, হাফিজুর রহমান হৃদয়, ওমর ফারুক উজ্জ্বল, আশরাফুল ইসলাম, হাসান আলী সবুজ , সাইফুর রহমানসহ আরো অনেকে।

সম্পর্কিত