শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু 

 

মো: শাকিল হোসেন শওকত স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদাইর গ্রামে রুমা (১৯) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যুর অভিযোগ উঠেছে।

রুমা গতবছর রাসেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে রাসেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে পরে এলাকাবাসী এবং পরিবারের সমঝোতায় বিয়ে হয়।
রুমার বাবার দাবি, বিয়ের পর থেকেই রুমাকে মেনে নিতে পারেনি রাসেলের পরিবার। তখন থেকেই তাকে অত্যাচার করে আসছিলো।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে গলায় ওড়না পেচিয়ে টয়লেটের ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, বলে রাসেলের পরিবার জানায়।

রুমা উপজেলার কোদালিয়া গ্রামের আয়নাল হক এর মেয়ে। রুমার বাবার বাড়ির পক্ষ থেকে জানায়, এটি সাধারণ মৃত্যু নয়, রুমাকে যৌতুক জন্য হত্যা করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ রুমাকে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজন যৌতুক, স্বর্ণের জন্য অত্যাচার করে আসছিলো।গতকাল রুমা’র বাবা-মা কে মুঠোফোনে স্বামীর বাড়ির অত্যাচারের কথা জানিয়েছিল, এমনটাও জানায় রুমার পিতা আয়নাল। আরো বলে, রুমাকে ওরা হত্যা করে গলায় ওরনা পেচিয়ে টয়লেটে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে।

নাগরপুর থানা পুলিশ রুমার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মামলার ও ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত