শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মো:মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধি :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। আত্রাই উপজেলার মোট ৬৭ টি কেন্দ্রে চলেছে ভোটগ্রহণ।

আজ বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

আত্রাই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন। তাদের মধ্যে আলহাজ্ব এবাদুর রহমান এবাদ বিপুল ভোটে ৪থ বারের মতো জয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাদের মধ্যে শেখ হাফিজুর ইসলাম বিপুল ভোটে ২য় বারের মতো ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন। তাদের মধ্যে ফেরদৌস আরা ইয়াসমিন চৌধুরী ১ম বারের মতো বিজয়ী হন।

সম্পর্কিত