বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নওগাঁয় ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা

এবিএস. রতন নওগাঁ প্রতিনিধি:”নওগাঁ জেলা শহরের চকএনায়েত এলাকায়

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে’ জরিমানা ও সিলগালা করা হয়েছে”।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২ ঘটিকা সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম,রবিন মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স বিহীনভাবে ল্যাব পরিচালনার অপরাধে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার’র মালিক নাজনীন নাহার নিসা কে মেডিকেল প্র‍্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় তিন হাজার টাকা অর্থদণ্ড এর পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার টি সীলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এর নিকট চাবি হস্তান্তর করেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম,রবিন জানান , গোপন সুত্রে জানতে পারি লাইসেন্স বিহীন ভাবে ল্যাব পরিচালনা করছেন ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার।
পরবর্তীতে ওই ল্যাবে মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে না পারলে ল্যাব’টি মোবাইল কোটের মাধ্যমে সিলগালা ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ-রকম অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সম্পর্কিত