মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ (২৮ মে – ৩ জুন) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুর সাড়ে বারো’টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সোয়েল রানা, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমূখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের গৃহীত পদক্ষেপ, সফলতা এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত