মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

দীর্ঘ প্রবাস শেষে ফিরছেন জুবাইদা রহমান, নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি বিএনপির

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ

প্রায় ১৭ বছর পর বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ৫ই মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। এ উপলক্ষে তার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানিয়েছেন, গত বুধবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ধানমন্ডির ৫ নম্বর রোডের নিজ বাসভবন ও চলাচলের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এক-এগারো সরকারের সময় তারেক রহমান ও জুবাইদা রহমান লন্ডনে চলে যান এবং সেখানেই দীর্ঘ সময় অবস্থান করেন। দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরা উপলক্ষে দলটি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চায়।

সম্পর্কিত