শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমার–ডিমলার দাবি আদায়ে পার্লামেন্টে ইসলামী কণ্ঠস্বর চাইলেন আফেন্দী

মোঃ মকবুলার রহমান, ডোমার, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী–১ (ডোমার-ডিমলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় জোরালো বক্তব্য দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, “আপনারা কি চান না দেশের পক্ষে, ইসলামের পক্ষে এবং ডোমার-ডিমলার ন্যায্য দাবি আদায়ের পক্ষে আপনাদের এই সন্তানের কণ্ঠ সংসদে ধ্বনিত হোক?”
শনিবার (৩১ জানুয়ারি ) ডোমার ও ডিমলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংসদে একজন সৎ, সাহসী ও আলেম প্রতিনিধির প্রয়োজন রয়েছে।
আল্লামা আফেন্দী বলেন, “ডোমার-ডিমলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এই জনপদের শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সংসদে জোরালো ভূমিকা রাখতে হলে আপনাদের প্রত্যক্ষ সমর্থন দরকার।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যদি সত্যিই চান ইসলামের পক্ষে, দেশের পক্ষে এবং এলাকার ন্যায্য দাবি আদায়ে কথা বলার মতো একজন প্রতিনিধি সংসদে যাক—তাহলে কণ্ঠে কণ্ঠে আওয়াজ একটাই হোক। এবারের মার্কা—খেজুর গাছ মার্কা।”
নির্বাচনী প্রচারণাকালে তার সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম সমাজ, যুবকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণায় ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতারা জানান, ডোমার-ডিমলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বিকল্প নেই। তারা বিশ্বাস করেন, খেজুর গাছ মার্কায় বিজয় নিশ্চিত হলে এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

সম্পর্কিত