শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন রাবির অধ্যাপক শামসুজ্জোহা এছামী

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামী মারা গেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি ) বিকাল ৪টায় বুকে ব্যথাজনিত সমস্যার কারণে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

আজ রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে পাবনার চাটমোহর তাঁর নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।

সম্পর্কিত