সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

“ঠাকুরগাঁও হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা”

শ্রী জিত, স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁও:

‎কৃষি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্যে  হরিপুরে উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট  (ডিএই) প্রকল্পের আওতায়” ০৩ দিনব্যাপী ক্লাইটমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (২৬ মে ২০২৫ ইং) উপজেলা চত্বরে সকাল ১১:০০ ঘটিকায় ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন, শামীমা নাজনিন,জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঠাকুরগাঁও।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক হাসান, সিনিয়র সহ-সভাপতি,ও মুখপাত্র গণ অধিকার পরিষদ,মোঃ মোজাকের ইসলাম সুমন, সভাপতি, গণ অধিকার পরিষদ হরিপুর উপজেলা শাখা, ও উপজেলার নেতৃত্ব বৃন্দ।‎

মো. শরিফুল ইসলাম শরিফ (ওসি তদন্ত) হরিপুর থানা, মো: সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ ‎এল এস ডি হরিপুর, সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়েজ জামান সহকারী শিক্ষক, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হরিপুর-ঠাকুরগাঁও।
‎উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্যে  কৃষিবিদ মো. রুবেল হোসেন, উপজেলা কৃষি অফিসার, হরিপুর ঠাকুরগাঁও।
‎তিন দিনব্যাপী মেলায় থাকবে (২৬-২৭ মে ) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। আরও থাকছে বিক্রির জন্য ফলফলাদি ও বনজ বৃক্ষের বিভিন্ন প্রজাতির চারা।সাংবাদিক, সাংস্কৃতিক,প্রমুখ ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত