শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জাতীয়তাবাদী ওলামাদলের কমিটি গঠন

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধিঃ

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদীদল ওলামাদলের কমিটি গঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামাদলের ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা মোঃ হাসান আলী ও সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মোঃ জহিরুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে।

সম্পর্কিত