মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা

মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন ,৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চাড়োল ঈদগাহা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (২ ডিসেম্বর মঙ্গলবার) বাদ মাগরিব এর পর সময় এ মোনাজাত এর আয়োজন করা হয় ওক্ত দোয়া মোনাজাত মাহফিলে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত ।
দোয়া মাহফিল পরিচালনা করেন চাড়োল ঈদগাঁও লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার খতিব মাওলানা উমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু ও ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর মাস্টার, চাড়োল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজমির হোসেনসহ দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন

সম্পর্কিত