রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাক চাপায় মা ও সন্তান নিহত

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃলালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেলে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন মোছা: রিনা খাতুন (২৫) ও তার দুই বছরের ছেলে মো: রাহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে স্ত্রী, সন্তানকে নিয়ে রাহিদুল ইসলাম বাবু কাকিনায় বাড়ি ফিরছিলেন। পেছন থেকে ঢাকাগামী ট্রাকচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। মোটরসাইকেলের চালক দূরে পড়ে যাওয়ায় দুর্ঘটনার কবল থেকে থেকে বেঁচে যান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ কবির বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

সম্পর্কিত