শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির জামিন অনুমোদন করেছে। শুক্রবার তারা এ গ্রেফতার পরবর্তী জামিন পান।

পিটিআই দলের এ দু’নেতাই কূটনৈতিক বার্তা প্রকাশের মামলায় আদিয়ালা জেলে বন্দী আছেন। পাকিস্তানের শীর্ষ আদালত তাদের প্রত্যেককে ১০ লাখ রুপির জামানত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বে এবং বিচারপতি আতহার মিনাল্লাহ ও সৈয়দ মনসুর আলি শাহের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই আদেশ জারি করেছে। তারা পিটিআই দলের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত