সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জনগণের কাছে তারা আশ্রয় না নিয়ে তাদের প্রভু রাষ্টের কাছে আশ্রয় নিয়েছে – ড. এএইচএম  হামিদুর রহমান আযাদ

 রাজবাড়ী প্রতিনিধি ॥

বাংলাদেশ  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য,  সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের জনগণ ৫ আগস্ট যে দানবীয় শক্তির পতন ঘটিয়েছে তা ইতিহাসে বিরল।

তিনি বলেন, ওই জালেমরা জাতির কাছে এমন ই অপরাধ করেছিল যে, জনগণের কাছে তারা আশ্রয় না নিয়ে তাদের  প্রভু রাষ্টের কাছে আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় আধিপত্য বাদের সাথে  তাদের মহা শক্তিরও পতন হয়েছ।
তিনি বলেন, যারা ৫৩ বছর মিথ্যা বয়ান দিয়ে এ জাতিকে পেছনে ফেলে রেখেছিল, তারা আবার সেই বয়ান দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে শুরু করেছে। ফ্যাসিস্টদের বিদায় হলেও ফ্যাসিজমের এখনও বিদায় হয়নি। যে কারণে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, রাহাজানি এখনো চলমান রয়েছে।
তিনি বর্তমান সরকার সম্পর্কে বলেন, আমরা এ সরকারের কাছে তিনটি দাবি করেছি।  যে গুলি খুবই যৌক্তিক তা হলো, সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার না হলে জনগণ তাদের ভোটের  অধিকার প্রায়োগ করতে পারবেনা। সংস্কারের মাধ্যমে জাতি তার ভোট সে নিজেই দিতে পারবে, সে বলতে পারবে আমি আমার ভোটাধিকার ফেরত পেয়েছি। প্রত্যেক ভোটার আবার হাসি মুখে ভোট দিয়ে বেরুতে পারবে। ফ্যাসিস্টদের বিচার না হলে, যারা এ জাতিকে অমানিশার অন্ধকার থেকে মুক্তি করেছে, তাদের জীবন, সম্পদ, সবই বিপন্ন হবে, দেশ ধ্বংসের মুখোমুখি হবে। নির্বাচন না হলে জাতি আবার হতাশার মধ্যে হাবু ডুবু খাবে।
তিনি বলেন, এ জাতি একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন চাচ্ছে। আমাদের উচিত জাতির এ প্রত্যাশা পূরণে সকল  সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া। সোমবার বিকেলে রাজবাড়ীর জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরা বক্তব্য রাখেন, ফরিদপুর জামাতে ইসলামীর অঞ্চল সহকারি মোঃ দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওঃ বদর উদ্দিন আহাম্মেদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য শামসুল ইসলাম বরাটি এবং জেলা জামায়াতের সেক্রেটারি মু: আলিমুজ্জামান প্রমুখ।

সম্পর্কিত