মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারের সময় আটক

চিলমারী সংবাদদাতা;ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলায়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক দাবি করে চিলমারী এলাকা দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। সন্দেহভাজন আচরণের কারণে টহলরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল চিত্র।

পরে অভিযানে সেনাবাহিনীর একটি টিমও অংশ নেয় এবং যৌথভাবে চালানো তল্লাশি অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও প্রতারণা ও মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি হলেন চিলমারী উপজেলা থানাহাট ইউনিয়ন এর সবুজ পাড়ার বাসিন্দা নুর আলম (৪৫)।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, মাদক পাচারের নতুন কৌশল হিসেবে সাংবাদিক পরিচয় ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক।

সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জানিয়েছে, এলাকায় এমন তৎপরতা বন্ধে নজরদারি আরও বাড়ানো হবে এবং যেকোনো ধরনের ছদ্মবেশী অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত