শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার 

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান।

গ্রেপ্তারকৃতরা হলেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫),

 ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০) এবং থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ জোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেস্ক/রুবেল মিয়া/স্টাফ রিপোর্টার

সম্পর্কিত