সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিরিরবন্দরে অজ্ঞাতনামা পরিবহনের চাকা পিষ্ট হয়ে – ২ জন মোটরসাইকেল আরোহী মৃত্যু

মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ):

চিরিরবন্দরে অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সুশান্ত সরেন (২৬ ) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলর পিছনে বসে থাকা বিশ্বজিত সরেন (২৪) নামের আরেকজন গুরুতর আহত হন।
মঙ্গলবার ( ৪ জুন ) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সুশান্ত সরেন ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে এবং বিশ্বজিত সরেন চিরিরবন্দর উপজেলার স্বরস্বতীপুর এলাকার রবিন সরেনের ছেলে।

স্থানীয়রা জানান, সুশান্ত সরেন ও বিশ্বজিত সরেন আমতলী এলাকায় লিচুর বাগানে লিচু ছিড়ে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আমতলী নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অর্থাৎ ফুলবাড়ী থেকে আসা একটি অজ্ঞাতনামা একটি পরিবহনের চাকার পিষ্ট হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুশান্ত সরেন মারা যান, আর মোটরসাইকেলের পিছনে বসে থাকা বিশ্বজিত সরেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তারা পরীক্ষা-নিরীক্ষা করে বিশ্বজিৎকে মৃত্যু ঘোষণা করেন ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আমতলী ঘটনাস্থলে পৌঁছিলে রাস্তার দু’পাশে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয় ।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান এর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, দুর্ঘটনার পর অজ্ঞতানাম পরিবহনটি দ্রুত পালিয়ে যায় , এ কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। অজ্ঞাতনামা পরিবহন ও চালককে আটক করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত