সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

মোহা. মাইনুল ইসলাম লাল্টু(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি): চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জুবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তাজুল ইসলাম সোর্নাদী, আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ শামসুল আলম প্রমুখ।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সম্পর্কিত