রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৪ জন গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ।
ওসি বুলবুল ইসলামের নির্দেশনায় এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ হরিরামপুর ইউনিয়নের বড়দহ বার্নি মেলার দক্ষিণ ও উত্তর অংশে অভিযান চালিয়ে প্রকাশ্যে ডাবু জুয়া খেলার দায়ে ৯ জন জুয়ারিকে আটক করেন। একই অভিযানে আরও তিনজন অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
অন্যদিকে, বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশ শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগের সভাপতি তারেকুজ্জামান সাগর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। চলমান এই বিশেষ অভিযানের অংশ হিসেবে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত