মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে জামায়াতের বিক্ষোভ

মিজানুর, নাগেশ্বরী, কুড়িগ্রামঃ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ আছর নাগেশ্বরীর কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কামিল মাদরাসা গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জামায়াত ও শিবিরের নেতা-কর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাগেশ্বরী সরকারি কলেজ মোড়ে জড়ো হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এসময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’— ইত্যাদি স্লোগানে ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা সম্বলিত প্লেকার্ড নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, অবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ করতে হবে। এছাড়াও সরকারি নির্দেশনায় বাংলাদেশে সকল ইসরায়েলি পন্য বর্জন করার দাবীও জানান তিনি।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা স্বাধীন ফিলিস্তিনের পাশে আছি। আজ মুসলিম বিশ্ব এক হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাষ্টার, উপজেলা শিবির সভাপতি জেলাল হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে ভয়েস ফর প্যালেষ্টাইন ও ধর্মপ্রাণ মুসলমানের আয়োজনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, আমরা পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘকে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, দখলের দুঃস্বপ্ন সফল হবেনা। সময় এসেছে ফিলিস্তিন স্বাধীন করার।

সম্পর্কিত