শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টা বার্ষিকি পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস্ ফেয়ার আঞ্চলিক পুস্তক জাদুঘর পাঠাগারে ৩০মে কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে উলিপুরে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ারের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ

উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে ফ্রেন্ডস্ ফেয়ার পরিচালিত বৃক্ষ রোপণ কর্মসূচি -২০২৪ এর শুভ উদ্বোধন করেন,

২৭ কুড়িগ্রাম-৩ মাননীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জানাব গোলাম মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এরপর স্থানীয় পৌর ভূমি অফিস চত্বরে তিনটি বকুল, তিনটি কৃষ্ণচূড়া ও বিভিন্ন ঔষুধী গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে ৩০ জুন ২০২৪ ইং প্রযন্ত।

স্বেচ্ছাসেবী সংগঠনটি ৩১ বছর ধরে নানা রকম স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে গৌরব অর্জন করেছেন। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর সাত দিনব্যাপী বইমেলা, বৃক্ষরোপণ, বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য ত্রাণ বিতরণ, শিল্প সংস্কৃতি চর্চার লক্ষ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা এবং ফ্রেন্ডস্ ফেয়ারের নাট্য ও সঙ্গীত সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখছে।

সম্পর্কিত