মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার গড়াই নদী পাড়ে ঘুরতে গিয়ে যুবতী ছিনতাইয়ের শিকার ও ধর্ষণের চেষ্টা, ৪ দুষ্কৃতিকারী যুবক গ্রেফতার

আবদুল্লাহ আল বিন জুবায়ের,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ১৭ জানুয়ারি ২০২৪।। গত ১৩ই জানুয়ারি, ২০২৪খ্রি. তারিখ বিকাল বেলা মিশুক আহমেদ নামের এক ছেলে তার এক বান্ধবীকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী তাদেরকে আটক করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশন করে ও চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে রাজি না হওয়ায় দূষ্কৃতিকারীরা মেয়েটিকে একদিকে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তারা দূষ্কৃতিকারীদেরকে নগদ ১,০০০/-টাকা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩,০০০/-টাকা, মোট ৪,০০০/-টাকা চাঁদা দিয়ে ও আরো চাঁদা দেওয়ার সত্ত্বে ছাড়া পায়। পরদিন দূষ্কৃতিকারীরা পুনরায় ভিক্টিমদেরকে ফোন করে আরও টাকা দাবি করে না দিলে বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে এ ঘটনার সাথে জড়িত ১.মো: আসিফ হোসেন(২৪), পিতা-আব্দুল হান্নান, সাং-কমলাপুর(১নং কমলাপুর), ২. মো: মেহেদী হাসান(২২), পিতা-মোঃ আলীম, সাং-কমলাপুর(১নং কমলাপুর), ৩.মোঃ সোহাগ ইসলাম(২৪), পিতা-মৃত জহুরুল ইসলাম, সাং-কমলাপুর(উত্তর কমলাপুর, ১নং ওয়ার্ড), ৪.মোঃ কবির শেখ(১৯), পিতা-মো: মাসুদ শেখ, সাং-কমলাপুর(উত্তর কমলাপুর, ১নং ওয়ার্ড), সর্ব থানা- কুষ্টিয়া সদর, জেলা –কুষ্টিয়া মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত