শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নৌকাঘাট থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন চর গাপের গ্রাম এলাকার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৩৫) কে ৪০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।

সম্পর্কিত