সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা নিয়ে সংঘর্ষ  নি*হ*ত ৪ আ*হ°ত ২০

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে ৪, জ‌ন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২”টার দি‌কে
রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত এলাকা ভুন্দুরচর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দু গ্রুপের মধ্যে সং*ঘ*র্ষে ৪ জনের মৃ*ত্যু। গু*রু*তর আহত হয়ে ১জন কে*টা বি*দ্ধ হয়েছেন এবং কয়েক জনকে কু*পি*য়ে জ*খ*ম করা হয়েছে। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিতহরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। অজ্ঞাতো আরও একজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও চলমান র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং বেশ কিছুক্ষণ পর আরো একজন প্রাণ হারান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

অভিযুক্ত দের দেখা না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পর্কিত