শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রাজারহাটে সাপের ছোবলে যুবকের মৃত্যু

রাজারহাট সংবাদদাতা:কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কেন্দ্রা নামক গ্রামে মো নুর ইসলামের প্রথম পুত্র মো লিমন মিয়া নামক এক যুবক সাপের ছোবলে নিহত হয়। গ্রামবাসীর কাছ থেকে জানা যায় ১লা সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার সময় টগরাইহাট বাজারের পাশে প্রসাবের উদ্দেশে যাওয়ার সময় বিষধর সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে লিমন। কিছুক্ষণ একা নিরবে থাকার পরে জনসম্মুখে যখন আসে ততক্ষণে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে।পরে লোকজন দেখে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা তাকে সাময়িক ট্রিটমেন্ট করার পরে তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত