শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের চিলমারীতে ৫ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ০১:৪৫ ঘটিকায় চিলমারী থানাধীন রমনা ফেরিঘাট এলাকা থেকে ভূরুঙ্গামারী থানাধীন মইদাম এলাকার মাদক কারবারি মোঃ শামীম হোসেন (২৩) কে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।

সম্পর্কিত