শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

কালাইয়ে পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের দুধহাটি পরিদর্শন

সুকমল চন্দ্র বর্মন (পিমল)জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে কালাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ ইফতেকার রহমান ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান যৌথভাবে ৬ই মার্চ ২০২৫ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কালাই বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে দুধহাটি পরিদর্শন করেন। পরিদর্শন কালীন সময়ে দুধে পানি মিশানোর দায়ে আর্থ – সামাজিক দিক বিবেচনা করে সতর্কতা মূলক ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের ধারা অনুযায়ী ১ জনের ৬০ টাকা জরিপানা আদায় করা হয়। এছাড়াও অপরদিকে সড়ক পরিবহন আইনে ২০১৮ ধারা মোতাবেক ১ ব্যক্তির ৩০০ টাকা জরিমান আদায় করা হয়েছে। বাজার মনিটরিং এর অংশে হিসাবে হাট ও বাজার পরিদর্শন অব্যাহতি থাকবে।

সম্পর্কিত