শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

কালাইয়ের মোলামগাড়ী বাজারে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত

সুকমল চন্দ্র বর্মন (পিমল)কালাই, জয়পুরহাট :
কালাইয়ে মোলাম গাড়ী বাজারে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। তিনি হলেন জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। জানা যায়, রবিউল ইসলাম বগুড়ায় শ্রম অধিদপ্তরের চাকরি করেন।গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। যাবার পথে মোলাম গাড়ি বাজার মোড়ে ধান বোঝাই বাহি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের মাঝখানে পড়ে গেলে তার মাথায় চাপ দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার মাথাটি ছিন্ন বিছিন্ন হয়ে মাথার মগজ সড়কের উপরে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘাতক ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ৫- ১৪-১৮৯৮, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্র কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন তার সঙ্গীয় ফোর্স ও পুলিশ কনস্টেবল কে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহটি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত