বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

কাউনিয়ায় ব্লাড ডোনার যুব পরিবারের কার্যালয় উদ্বোধন

মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃরংপুরের কাউনিয়া উপজেলায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ

শনিবার দুপুরে উপজেলার মীরবাগ বটতলা এলাকায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান,
ব্লাড ডোনার যুব পরিবারের সভাপতি আলী আজম লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক কূর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্লাড ডোনার পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মিজু বসুনিয়া, সেচ্ছাসেবী হাসি আক্তার, মারুফ,শফিউল আজম
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শুভ।

সম্পর্কিত