সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উলিপুরে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যদের মধ্যে রয়েছেন: যুগ্ম সমন্বয়কারী ইমরান হুসাইন, শাহিনুল ইসলাম, লিয়াকত আলী রিপন, মাসুম করিম, তারেক মিয়া, মামুন মিয়া।

যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুরের রাজনীতিতে ইতিবাচকতার চর্চা ও সত্যিকার অর্থে মানুষের ভাগ্য বদলের রাজনীতির ধারা নির্মাণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়া যারা এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করেছেন, যারা প্রকাশ্যে বা আড়ালে থেকে সাহায্য করেছেন—তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

সম্পর্কিত