মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে আনসার ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। ২০২৫-০৫-২৯ মে রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাগুয়া হাতিয়া এলাকায়, দা বেস্ট মডেল একাডেমি কিন্ডারগার্টেনে একমাস ব্যাপি প্রশিক্ষণ শেষে ৬৪ জন প্রশিক্ষনার্থীর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা,উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আকতার (অ: দা:),উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ, উপজেলা প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন প্রমুখ।

সম্পর্কিত