মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আবারো ছবির মত হাসতে চায় দুর্গাপুরের আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদকঃ

সেলাই মেশিন মেরামতের কাজ করতেন দুর্গাপুরের আনোয়ারুল। পেশাগত কাজ করতে গিয়ে হঠাৎ ঘটে আকস্মিক দুর্ঘটনা। মূহুর্তেই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় মুখমণ্ডলের হাড় ও দাঁত। মুখমণ্ডল ও চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এক চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যেতে বসেছে।
বর্তমানে তিনি রংপুর মেডিকেলের দন্ত বিভাগের ২৭ নং ওয়ার্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা।
পেশায় দিনমজুর হওয়ায় তার পক্ষে এই অর্থের জোগান দেয়া অসম্ভব। এমন অবস্থায় তার ও তার পরিবারের অনুরোধ সমাজের সবাইকে এগিয়ে আসার।

রোগীর বিস্তারিত তথ্য:
মো. আনোয়ারুল ইসলাম,
পেশা: সেলাই মেশিন মেরামত,
পিতা: মো: শমসের আলী,
পেশা: দিনমজুর,
গ্রাম: দুর্গাপুর মাস্টার পাড়া,
ডাক: চন্ডিজান, উলিপুর, কুড়িগ্রাম।

সাহায্য পাঠানোর ঠিকানা ও মাধ্যম:
নগদ, বিকাশ ও রকেট (Personal):
01794942594 (জুয়েল–রোগীর ভাতিজা)

ব্যাংক একাউন্ট নাম্বার-
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, দুর্গাপুর
২০৫০৭৭৭৬৮০১৫১২৬৯৪

সম্পর্কিত