মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে শিক্ষার মান উন্নয়নে,সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো:মেহেদী হাসান স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিঃদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়্শুনার মান উন্নয়নের নিশ্চিতকরনের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭ মে) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো:মনিরুল ইসলাম মনির।আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো:আফছার আলী সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৫ নং বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো:সাইফুল ইসলাম,শাহিনুর রহমান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো:মনির বলেন, বর্তমান প্রজন্ম মানবজাতির ইতিহাসে সবচেয়ে সৌভাগ্যবান। তাঁদের হাতে রয়েছে আধুনিক প্রযুক্তির সুবিধা— মোবাইল ফোনেই আজ পুরো পৃথিবী হাতের মুঠোয়। কিন্তু দুঃখজনকভাবে, অনেক শিক্ষার্থী এই প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে।

পাশাপাশি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বিদ্যালয় পর্ষদের সভাপতি বলেন, পাঠদানের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের নিষ্ঠার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের অনুপস্থিতির নেতিবাচক প্রভাব তুলে ধরেন এবং নিয়মিত উপস্থিতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অনুপস্থিতির নেতিবাচক প্রভাব তুলে ধরেন এবং নিয়মিত উপস্থিতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ছাত্র ও অভিভাবকদের পক্ষ থেকেও পড়াশোনার মানোন্নয়নে কিছু গঠনমূলক সুপারিশ উপস্থাপন করা হয়। এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে অভিভাবকদের আশ্বস্ত করেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম আরো বলেন,তিনি উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা নিয়মিত আমার সঙ্গে এবং শ্রেণি শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখুন, যাতে শিক্ষার্থীদের অগ্রগতি সঠিকভাবে মনিটর করা যায়।

সম্পর্কিত