মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে মাজার নির্মাণে অপচেষ্টা, প্রতিহত করলেন তৌহিদি জনতা

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাইয়ে কথিত মাজার নির্মাণের অপচেষ্টা করতে চেষ্টা করলে তা প্রতিহত করছে তাওহীদি জনতা।

মঙ্গলবার (২৭ মে) ১২ ঘটিকায় আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের ডাবল ব্রিজ এলাকায় কথিত একটি মাজার নির্মাণের গোপন প্রচেষ্টা চালানো হলে তা প্রতিহত করেন স্থানীয় ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা।

জানা গেছে, ওই স্থানে সিমেন্ট-ইট দিয়ে একটি ছোট কাঠামো নির্মাণ করে তাতে লাল শালিক টাঙিয়ে মাজারের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে।

খবর পেয়ে আত্রাই থানার ওলামায়ে কেরাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মঙ্গলবার (২৭ মে)বেলা সাড়ে ১১ টার দিকে তাৎক্ষণিকভাবে এই কাজ বন্ধ করে দেন। এতে নেতৃত্ব দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হযরত মাওলানা মুজাহিদ খান সাহেব (হাফিজাহুল্লাহ) এবং আত্রাই ইমাম-উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব (হাফিজাহুল্লাহ)।

তাদের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ওলামায়ে কেরাম জানান, ইসলামের বিশুদ্ধ আকীদা ও তাওহীদের পবিত্রতা রক্ষার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও এমন অপপ্রয়াস রুখে দিতে সচেষ্ট থাকবে তাওহীদি জনতা।

সম্পর্কিত